একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ের পর বর্তমান সরকার গঠনের ২য় বর্ষপুর্তী ও গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি,
শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, মহিলা বিষয়ক
সম্পাদিক জেবুন্নেছা চায়না, বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম. শিবলী সাদিক।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু সরকারের বিভিন্ন উন্নয়ন এবং সমস্যা নিয়ে তৃনমূল আওয়ামী লীগের
নেতা-কমীদের বক্তব্য শুনেন।